আজ ,

নগরীতে ঐতিহাসিক কওমি কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
নগরীতে ঐতিহাসিক কওমি কনফারেন্স অনুষ্ঠিত

সিলেটে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হলো ‘কওমি কনফারেন্স’।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগরের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এটি আয়োজন করে সম্মিলিত কওমি ফোরাম, সিলেট। ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিল সাহেব এর সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ান এর পরিচালনায় কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য দেন শায়খুল হাদিস হাবিবে রব্বানী। তিনি কওমি শিক্ষার গুরুত্ব ও মুসলিম উম্মাহর আত্মপরিচয় রক্ষায় শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, মাওলানা হেময়েত উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা আতাউল হক জালালাবাদী, মুফতি রিদওয়ান হাসান , মাওলানা রুহুল আমীন সাদী।

এছাড়াও কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শায়খুল হাদিস আব্দুল বছির, মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, জয়নাল আবেদিন, নজরুল ইসলাম কাসেমি, শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, জিয়াউর রহমান, এবং মাওলানারা নুমানুল হক চৌধুরী, সা’দ আমিন হামিদী, ফখরুল ইসলাম, মাহমুদুল হাসান, হাবীব আহমদ শিহাব, আব্দুল জলিল ফরিদী, আহমদ ছগীর, আব্দুল হান্নান, ফয়জুর রহমান, ফরহাদ আহমদ, ইমদাদুল হক নোমানী, সাঈদ আহমদ, মঞ্জুর আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে কনফারেন্স সমাপ্ত করা হয়।