আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দায়িত্বশীল সাংবাদিকতা ও গুজব প্রতিরোধ শীর্ষক সেমিনার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২, ০১:১২ অপরাহ্ণ
মৌলভীবাজারে দায়িত্বশীল সাংবাদিকতা ও গুজব প্রতিরোধ শীর্ষক সেমিনার

দায়িত্বশীল সাংবাদিকতা ও গুজব প্রতিরোধ শীর্ষক গণমাধ্যম ব্যক্তিত্ব সমন্বয়ে মৌলভীবাজারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা হলরুমে ২ ঘন্টাব্যাপী সেমনিার অনুষ্ঠিত হয়। সেমিনারটি আঞ্চলিক তথ্য অফিস সিলেট এর উপপ্রধান তথ্য অফিসার জাকির হোসেন এর সভাপত্বিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হাসান মো: নাসের রিকাবদার, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্তসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ‘দায়িত্বশীল সাংবাদিকতা ও গুজব প্রতিরোধ’ শীর্ষক কী-নোট উপস্থাপন করেন নোবেল দে, তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস সিলেট। পরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সাধারন আলোচনায় অংশ গ্রহন করে তাদের মতামত তুলে ধরেন। সিলেট আঞ্চলিক অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ তথ্য অফিসের অন্যরাও উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ গ্রহন করেন এস এম উমেদ আলী, সারোয়ার হোসেন, বিকুল চক্রবর্তী, আহমেদ ফারুক মিল্লাদ, জাবেদ আহমদ, এম এ হামিদ, মুহিবুর রহমান মুহিব, আফরোজ আহমেদ, নুরুল ইসলাম শেফুল, তমাল ফেরদোস দুলাল।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১