আজ ,

জালালাবাদ থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২২, ০১:১৮ অপরাহ্ণ
জালালাবাদ থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

গ্রেফতারকৃত নূর মিয়া

মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার সোনাতলা পূর্বপাড়া চরুগাঁও থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

ধৃত মাদক ব্যবসায়ী মোঃ নুর মিয়া উরফে ব্যাঙ (৫১) ওই এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে জালালাবাদ থানার ওসি মোঃ নাজমুল হুদা খান, নিশ্চিত করেছেন।

এসময় গ্রেফতারকৃত নূর মিয়ার কাছে থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।