সিলেটের বিয়ানীবাজারে রেকর্ড গড়েছে করোনাভাইরাস। একদিনে শনাক্ত হয়েছেন আরও ৯০ জন।
উপজেলা শহরে মানুষজনের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। অধিকাংশ মানুষের মধ্যে থেকে সচেতনতা প্রায় উধাও।
মাস্ক ছাড়াই হাট-বাজারে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মধ্যে দু’একজনের মধ্যে মাস্ক থাকলেও সেটা রয়েছে মুখের নিচে। চিকিংসকদের মতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিয়ানীবাজারের ভয়াবহ রুপ নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গত ৩১ জুলাই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেসব নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী ও শাবি ল্যাবে পাঠানো হয়, বুধবার রাতে ল্যাবে প্রাপ্ত সেই নমুনার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এসে পৌছায়। এতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে র্যাপিড এন্টিজেন টেস্টে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২জন। এছাড়া প্রবাসীগামী এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিয়ানীবাজারে করোনায় আক্রান্ত হলেন ১০৫৪ জন। মারা গেছেন ৫৩জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোয়াজ্জেম আলী খান তথ্য নিশ্চিত করেছেন।