নিজস্ব প্রতিবেদক:: ঘড়ির কাটায় রাত ৩:৪৩ মিনিট। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে উঠলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার দিবাগত মধ্যরাত ৩টা ৪৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
তবে তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।