সিলেট নগরীর হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ড পূণ্যভূমি সিলেট নগরীর সুনাম ক্ষুন্ন করছে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ‘আইন মেনে হোটেল ব্যবসা পরিচালনা ও অত্যাধুনিক অ্যাপ ব্যবহারের মাধ্যমে বর্ডারদের নিরাপত্তা নিশ্চিতের তাদিগ দেন হোটেল মালিকদের।’
রোববার এসএমপি’র সদর দপ্তরে আবাসিক হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হোটেল মালিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে পুলিশ কমিশনার তা সমাধানে আশ্বাস প্রদান দেন। সভায় পুলিশ কমিশনার হোটেল মালিকদের উদ্দেশ্যে বলেন, সিলেট নগরীতে আগত বর্ডারদের হয়রানি কমাতে ও নিরাপত্তা জোরদারের বিষয়ে তাদিগ দেন। পাশাপাশি হোটেলে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন, বর্ডারদের এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই করে রুম বরাদ্দ দেওয়ার কথা বলেন। পরিচয়পত্র না থাকলে, পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে রুম বরাদ্দের পরামর্শ দেন।
এছাড়াও পুলিশ কমিশনার এসএমপি’র “জিনিয়া অ্যাপস”-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা জরুরি মুহূর্তে সহজেই পুলিশের সহায়তা পাবেন, যা নিরাপদ শহর গড়তে সহায়ক হবে। তিনি আরও বলেন, কিছু হোটেলে অনৈতিক কর্মকাণ্ড শহরের সুনাম ক্ষুণ্ন করছে। এসব রোধে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি সকলকে আইন মেনে হোটেল পরিচালনার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।