আজ ,

সোনারপাড়ার প্রবীণ হাফেজ ফখর উদ্দিন’র ইন্তেকাল, বাদ যোহর জানাযা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
সোনারপাড়ার প্রবীণ হাফেজ ফখর উদ্দিন’র ইন্তেকাল, বাদ যোহর জানাযা

সিলেট নগরীর সোনারপাড়া নবারুন-৯৬ নিবাসী ও সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন সানী ইমাম এবং মক্তবের সাবেক শিক্ষক হাফিজ ফখর উদ্দিন (ফকন মেছাব) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাযার নামাজ আজ বুধবার বাদ যোহর সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।