আজ বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনে আ.গু.ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০১:১১ পূর্বাহ্ণ
সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনে আ.গু.ন

ছবি: ভিডিও থেকে স্কীনশর্টে নেওয়া।

সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়দের যৌথ চেষ্ঠায় আগুন নেভে।

নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আগুন লাগার পরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা ও ট্রেনের যাত্রীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তারা আরও জানান, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১