আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট থেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
সিলেট থেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেওয়া যুবক গ্রেপ্তার

হিমেল ও শরিফ নামের দুই যুবক। তারা প্রধানমন্ত্রীর এপিএসের ছবি ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি খুলেতেন। এরপর সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া, বা বদলী পদোন্নতি নিশ্চিত করার নামে মোটা অংকের টাকা আত্মসাৎ করতেন। ভয়ঙ্কর এই প্রতারক চক্রের মুলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে র‌্যাব-৯ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কাজীটুলা কাজী জালাল উদ্দিন রোডের লোহারপাড়া ৪৫নং বাসায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুলহোতা কামরুল হাসান হিমেলকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী শরিফকেও গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত কামরুল হাসান হিমেল কুলাউড়া বাগৃহাল এলাকার মো. আনহার হোসেনের ছেলে। আর শরিফ আহমদ (৪২) জৈন্তাপুর থানার ঘাটেরচটি এলাকার মো. আব্দুল বারেকের ছেলে।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩টি স্মার্ট ফোন, একটি আইফোন ১৬ প্রোম্যাক্স ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কামরুল হাসান হিমেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন নম্বরে হোয়্যাটস্অ্যাপ ও ফেসবুকে প্রধানমন্ত্রীর এপিএস এর ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা করতেন এবং সাধারণ জনগণকে বিভিন্ন কাজ, বদলী, পদোন্নতিসহ বিভিন্ন ধরণের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তিনি সরাসরি কোন নম্বরে কথা না বলে যোগাযোগের ক্ষেত্রে অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত সিম দিয়ে হোয়াটস্অ্যাপ একাউন্ট খুলতেন এবং অনলাইনে যোগাযোগ করতেন। আর্থিক লেনদেন নিজস্ব অ্যাকাউন্টে না করে তার সহযোগী শরীফের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এবং অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করতেন। বিনিময়ে তাকে নির্দিষ্ট হারে কমিশন দিতেন।

আরও দেখুন
স্বাস্থ্য বীমা
Travel Guides & Travelogues
চাকরির সুযোগ প্ল্যাটফর্ম

তার নিকট থেকে জব্দকৃত আলামত বিশ্লেষণ করে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস এর পরিচয়ে একাধিক ফেইক ফেইসবুক আইডির তথ্য পাওয়া যায় এবং তার হোয়াটস্অ্যাপ চেক করেও বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড ও অবৈধ লেনদেনের বিষয়াদি সুস্পষ্ট হয়।

হিমেলের বিরুদ্ধে ঢাকার সাভার থানায় ২টি মামলা রয়েছে। এর আগে আওয়ামী লীগ এবং অন্তবর্তী সরকারের আমলেও তিনি এইভাবে প্রতারণা করতেন বলে স্বীকার করেছেন।

তাদের দু’জনকেই কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০