সালালাহ ও মহানগর জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০৭জুন) কুতাইনিতে সালালাহ মহানগর সভাপতি মাওলানা শাব্বির বিন ইয়াকুব এর সভাপতিত্বে ও সালালাহ জমিয়তের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল বিন শামসুল এর পরিচালনায় অনুষ্ঠানে তেলাওয়াত করেন সালালাহ শাখার প্রচার সম্পাদক হাফিজ আম্বিয়া বিন নূর।
টেলি কনফারেন্সে দেখা প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
তিনি বলেন, প্রবাসী জমিয়ত কর্মীদের দেশে বিদেশে সকল সমস্যা সমাধানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। উনার এই বক্তব্যে ওমান প্রবাসী জমিয়ত কর্মীরা আনন্দিত।
প্রধান বক্তার বক্তব্যে ওমান কেন্দ্রীয় জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে শক্তিশালী করতে হলে ছাত্র জমিয়তের কর্মীদেরকে যোগ্য দক্ষ ও কর্মঠ করে তুলতে হবে। ভবিষ্যতে তাদের নেতৃত্বে জমিয়তকে এগিয়ে নিতে হবে।
ইসলামী স্কুল এবং কিন্ডার গার্টেন তৈরী করে ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যত প্রজন্মকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করে সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি সেক্টরে তাদের পদচারণা নিশ্চিত করতে হবে। তবেই হবে জমিয়ত একটি শক্তিশালী সংগঠন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমান কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম, ওমান কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও সালালাহ জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলাম হাটহাজারী, ওমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ওমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ওমান কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা শাব্বির আহমদ গোয়াইনঘাটী, সালালাহ জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান বেলাল চৌধুরী, সালালাহ জমিয়তের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইমাদ উদ্দিন সালিম, সালালাহ জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ হারুনর রশীদ ফেনী, সালালাহ মহানগর জমিয়তের জমিয়তের সাধারণ সম্পাদক মৌ: কবির আহমদ, সালালাহ জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আশিক আহমদ, সালালাহ জমিয়তের সাংস্কৃতিক বিষয় সম্পাদক হাফিজ আফজাল হোসেনসহ স্থানীয় জমিয়তের নেতৃবৃন্দ ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সালালাহ শাখার সহ সভাপতি মাওলানা নোমান আহমদ, সালালাহ শাখার সহ সভাপতি হাফিজ নজরুল ইসলাম শের, সালালাহ শাখার সহ সভাপতি হাফিজ সুহেল আহমেদ, সালালাহ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, জমিয়ত নেতা আব্দুল হাকিম চট্টগ্রাম, সালালাহ শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও সালালাহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত খান, আওকাদ শাখার প্রচার সম্পাদক আবু তাহের, জমিয়ত নেতা হাফিফ শাকির আহমদ, সালালাহ শাখার সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আলী আহমদ, সালালাহ শাখার সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ ইব্রাহিম আলী, জমিয়ত নেতা মাওলানা মুস্তাফিজুর রহমান জমিয়ত নেতা মাওলানা শরিফ উদ্দিন, হাফিজ আব্দুর রব, হাফিজ আব্দুর রহমান, মুহিবুল্লাহ চট্রগ্রাম, হাফিজ সুহেল আহমদ মাওলানা মাছুম আহমদ, হাফিজ মাওলানা রাসেল আহমদ, হাফিজ আফজল হুসাইন, আক্তার আহমদ, আফজাল আহমদ, প্রমুখ ।
পরিশেষে মহানগর জমিয়তের সভাপতি মাওলানা শাব্বির বিন ইয়াকুব এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।