আজ ,

শিবগঞ্জের গ্রান্ড সাউদাহ সহ ৪টি হোটেল সিলগালা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
শিবগঞ্জের গ্রান্ড সাউদাহ সহ ৪টি হোটেল সিলগালা

সিলেট নগরীতে অসামাজিক কার্যকলাপের দায়ে শিবগঞ্জের গ্রান্ড সাউদাহ সহ আবাসিক চারটি হোটেল সিলগালা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলগালা করা হোটেলগুলো হলো, সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল এবং আল সাদী হোটেল।

শুক্রবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসএমপি সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে গত এক সপ্তাহে পৃথক পৃথক অভিযান চালায় পুলিশ।

এসময় চারটি আবাসিক হোটেলকে সিলগালা এবং অসামাজিক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়।