আজ সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর বহুতল ভবনে আগুন, জীবিত উদ্ধার ৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৩, ০৮:১০ অপরাহ্ণ
রাজধানীর বহুতল ভবনে আগুন, জীবিত উদ্ধার ৫

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগে বিকেল ৫টার দিকে। এখন পর্যন্ত ভবনটি থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আরও ২০-২৫ জন আটকে আছে ভবনটিতে।

 

সন্ধ্যা ৭টার পর সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষ।

 

তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন।

৭টার দিকে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল থেকে জানিয়েছে, এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বিকেল ৪টা ৫৯ মিনিটে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

 

পরে ধাপে ধাপে আরও ৫টি ইউনিট যোগ দেয় সেখানে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১