মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল সভার আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।
আগামী ২ জানুয়ারি, শনিবার বর্তমান বিশ্বে চলমান গুরুত্বপূর্ণ ইস্যু ইসলামের আলোকে কোবিড-১৯ ভ্যাকসিন শীর্ষক ভার্চুয়াল এ সেমিনার ইউকে সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ইউপরোপ জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মুফতি আব্দুল হান্নান এতে সভাপতিত্ব করবেন।
ভার্চুয়াল এ সভায় আলোচনা রাখবেন-ইউকে জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম।
লাইভ এ অনুষ্ঠানটি দেখতে Jamiat e Ulama e Islam Europe এর ফেইসবুক পেজে চোখ রাখতে আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ।