আজ ,

বিয়ানীবাজারে করোনায় আক্রান্ত বেড়ে ১২৩৫

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ০৩:৩৯ অপরাহ্ণ
বিয়ানীবাজারে করোনায় আক্রান্ত বেড়ে ১২৩৫

সিলেটের বিয়ানীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২শ’ ৩৫ জনে।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় এ উপজেলাটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন।

এ নিয়ে বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১২৩৫ জন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, বিয়ানীবাজার থেকে সিলেটে প্রেরিত নমুনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিয়ানীবাজারের আরো ৫ জন করোনায় আক্রান্ত। র‍্যাপিড এন্টিজেন টেস্টে করোনায় আক্রান্ত হলেন আরো ৮ জন।

শনিবার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।