আজ ,

বন্দরবাজার থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২২, ১১:২৯ অপরাহ্ণ
বন্দরবাজার থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

বন্দরবাজার থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

নগরীর বন্দরবাজার থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল এলাকার আনন্দ দাসের ছেলে এবং বর্তমানে রায়নগর বসুন্ধরা-৫’র ভাড়াটে রনি দাস এবং মাদারীপুরের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং নগরের উপশহরস্থ ২৭৬নং বাসার বাসিন্দা মোঃ সোহাগ।

বিষয়টি বুধবার রাতে এসএমপির মিডিয়া শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার রংমহল টাওয়ারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।