আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশি অভিযানে সিলেট নগরীতে আটক দেড় শতাধিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৪:১৭ অপরাহ্ণ
পুলিশি অভিযানে সিলেট নগরীতে আটক দেড় শতাধিক

সিলেট নগরজুড়ে চার ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৫৪ জনকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

থানাভিত্তিক তথ্যে দেখা যায়, কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৩৪ জন, জালালাবাদ থানা থেকে ২১ জন, এয়ারপোর্ট থানা থেকে ২৬ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ২৭ জন, মোগলাবাজার থানা থেকে ১৯ জন এবং শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০