চলতি বছর ২৫ বছর পূর্ণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাইস্কুলের এসএসসি ২০০০ ব্যাচ।
এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ব্যাচের সহপাঠীরা মিলে আয়োজন করতে যাচ্ছেন বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের পীরেরবাজারস্থ দি গার্ডেন কটেজে এই উৎসব অনুষ্ঠিত হবে।
এদিন দুপুর থেকে রাত পর্যন্ত উৎসবের আয়োজনে থাকবে নারী, পুরুষ ও শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, উপহার বিতরণ, কেক কাটা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ।