সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর থেকে তাছলিমা নামের নেত্রকোনার এক কিশোরী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে ঘরের সবাই ঘুমে থাকাস্থায় সে বাড়ী থেকে চলে গেছে। অনেক খোঁজাখুজি ও নিকট আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারন ডায়রী করা হয়, যাহার নং-১৩০৩, তাং-২৯/০৮/২০২১ইং।
মেয়েটি গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার মহনগঞ্জ থানার করঙ্কা। সে বর্তমানে ধরাধরপুরে রুহুল আমীনের বাড়ীতে থাকতো। বাড়ী থেকে চলে যাওয়ার সময় মেয়েটি পরনে ছিল চকলেট রঙ্গের ড্রেস, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটি সন্ধান পান তাহলে ০১৭১২১২৪৭৮২ ও ০১৭১৮১৪০৭৬৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেছে।