আজ ,

গোপালগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদককে বহিস্কার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০৮:১০ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা যুবলীগের দপ্তর সম্পাদককে বহিস্কার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক আজিজুল ইসলামকে বহিষ্কার করেছে দল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশক্রমে গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল-এর এক স্বাক্ষরে এ সিদ্ধান্ত জানানো হয়।