সিলেটের গোলাপগঞ্জ থেকে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার থেকে ১৬ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুজিবুর রহমান (৪৫) গোলাপগঞ্জ উপজেলার গোলাপনগর সাকিনের মৃত আব্দুছ ছবুরের ছেলে।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, ১৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মুজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে প্রযুক্তির সহায়তা নেয়া হয়।
লুৎফর রহমান জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বিশেস অভিযানে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।