জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২জুন) কেন্দ্রীয় কমিটির আয়োজনে সভাপতি মাওলানা রশীদ আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারি জাহিদ নাসির চৌধুরীর সঞ্চালনায় অনলাইন জুম এপ্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন সালালাহ জমিয়তের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আফজাল হুসাইন।
স্বাগত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।
তারানায়ে জমিয়ত পরিবেশন করেন ওমান কেন্দ্রীয় জমিয়তের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আলি আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া বলেন, জমিয়ত নেতৃবৃন্দকে আম জনসাধারণকে সহীহশুদ্ধ কোরআন তিলাওয়াতের জন্য হালাকায়ে কুরআন দ্বীন শিক্ষার জন্য হালাকায়ে মাসায়িল আয়োজন করার জোর তাকিদ প্রদান করেন। ফ্যামিলি নিয়ে প্রবাসে বসবাসরত জমিয়ত কর্মীদের সন্তানদেরকে বাংলাদেশ সম্পর্কে ও ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার পরামর্শ দান করেন। মতানৈক্য এড়িয়ে আকাবির ও আসলাফের আমানত জমিয়তকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক ভাইস চেয়ারম্যান হাটহাজারী উপজেলা (চট্টগ্রাম) মাওলানা নাসিরুদ্দিন মনির।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে জমিয়তের অবধান এবং ২৪’র স্বাধীনতা আন্দোলনে অবধান তুলে ধরেন। প্রয়োজন হলে উলামায়ে কেরাম সঙ্গী প্রয়োজন ফুরালে জঙ্গি এমন মনোভাব লালনকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের এমন ধারণা রোখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামী সমমনা দলগুলো নিয়ে জোটবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারি মুহতারাম মুফতি বশিরুল হাছান খাদিমানী।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন জমিয়ত শুধু মাত্র রাজনৈতিক দল নয় এটা আমর বিল মারুফ নহি আনিল মুনকার এর দল। সমাজে বা রাষ্ট্রে প্রতিটি ইসলাম বিরোধী কাজের প্রতিবাদে সুচ্চার থাকা দল জমিয়তে উলামায়ে ইসলাম। তাহরীকে দারুল উলুম দেওবন্দ এর ইতিহাস তুলে ধরে বলেন দারুল উলুম দেওবন্দ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন। ইসলামের প্রতিটি শাখায় দারুল উলুম দেওবন্দের অবধান রয়েছে। শিক্ষা দীক্ষা তাবলীগ তারগীব জিহাদ ইত্যাদি শাখায় দেওবন্দের সুনালী ইতিহাস রয়েছে।
জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে। ক্ষমতার বাইরে থেকেও মাওলানা ফজলুর রাহমান সাহেব পাকিস্তানে সকল রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন। সকল রাজনৈতিক দল উনার কাছে তিফলে মক্তব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকেও এমন আস্তা অর্জন করতে হবে এই আশা ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী সৈয়দ মাওলানা তামিম আহমদ, আরব আমীরাত জমিয়তের সভাপতি মাওলানা জহিরুদ্দীন দরবস্তী, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি আমেরিকা প্রবাসী মুহতারাম মাওলানা আবুল হাসানাত, সৌদি আরব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিত, আরব আমিরাত জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আল আতিক, সৌদি আরব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী সাহেব, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, রিয়াদ জমিয়তের সেক্রেটারি মুহতারাম মাওলানা আলি নুর, কাতার জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুজিবুর রহমান, আরব আমিরাত জমিয়তের সহ সম্পাদক মাওলানা জাবের হামিদি।
এছাড়াও বক্তব্য রাখেন ওমান জমিয়ত নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন আরব আমিরাত প্রবাসী নুমান চৌধুরী, ওমান জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আরশাদ বিন ফরিদ, সহ সভাপতি মাওলানা আব্দুল হালিম সাতবাঁকী, সহ সভাপতি মাওলানা শাব্বির বিন ইয়াকুব, সহ সভাপতি মাওলানা আশিকুল ইসলাম উমেদ নগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ আল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ঘোয়াইনঘাটী, সহ সাধারণ সম্পাদক মাওলানা এখলাছুর রাহমান সাহেব, সহ সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ক্বারী মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মৌলভী কবির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আশিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল বিন শামছুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েস, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তুফায়েল বিন আব্দুল জব্বার, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমাদ উসমানী, সহ শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ তাজ উদ্দিন, সদস্য মাওলানা নুরুল আলম, সদস্য হাফিজ জাকারিয়া বশির প্রমুখ।
পরিশেষে বিশেষ অতিথি মাওলানা নাসিরুদ্দিন মনির সাহেবের দোয়ার মাধ্যমে অনলাইন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।