আজ ,

আজ গ্যাস থাকবে না নগরীর ১২টি এলাকায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
আজ গ্যাস থাকবে না নগরীর ১২টি এলাকায়

জরুরী সংস্কার কাজের জন্য আজ সোমবার সিলেট নগরীর ১২টি্এলাকায় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপ মহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ সোমবার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগীতা চেয়েছেন।