আজ ,

আজীবন কুরআনের খেদমত করতে চান হাফেজ আদনান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ণ
আজীবন কুরআনের খেদমত করতে চান হাফেজ আদনান

আজীবন কুরআনের খেদমত করতে চান হাফেজ আদনান। তিনি কুরআন-সুন্নাহর আলোকে উম্মাহর খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চান। ২০২২ সাল থেকে মাহে রমজানে খতমে তারাবির ইমামতি করে আসছেন।

২০০৫ সালের ৩০ মার্চ সিলেট জেলার কানাইঘাট উপজেলার চতুলবাজার বড়বন্দ ৩য় খন্ড গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
হাফেজ আদনান উদ্দীন বর্তমানে নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন।

তিনি চাচা এবং ভাইদের প্রচেষ্টায় শুরুটা হয় জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদ্রাসায় সেখানে ৩মাস পড়ার পর জামিয়া হাফিজিয়া বদরুযযামান বিয়ানিবাজার মাদ্রাসায় বছর পুর্ণ হয়- তার পরবর্তী বছর থেকে জামিয়া হুসাইনিয়া ঢাকাউত্তর রাণাপিং মোহাম্মদপুর মাদ্রাসায় হেফজ সমাপন করেন।

মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশীগ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি।

কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান ।

কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়।-সুরা আনফাল: ২

রোজায় কুরআনের সুর বাজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন।

মাহে রমজানে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব পালন করা হাফেজে কুরআনদের নিয়ে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ‘আলোর পরশমণি’। আজ আমরা হাফেজ আদনান উদ্দিন’র কথা তুলে ধরছি।

এবছর তিনি কানাইঘাটের রাজাগঞ্জস্থ মির্জারগড় উত্তর জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি করছেন হাফেজ আদনান।
হাফেজ আদনান বলেন, যে কুরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তায়ালা তা নিজ বক্ষে ধারণ করতে পেরে শুভাঙ্গবান মনে হচ্ছে- সেই সাথে সাথে আমি কৃতজ্ঞতা আদায় করছি আমার মহব্বতের পিতা, মাতা, চাচা, ভাই, বোন যাদের দোয়া এবং মনবলে আল্লাহ আমাকে এতদূর এনে পৌঁছেছে।  সারাটা জীবন কুরআনে কারীম ও সুন্নাহের আলোকে উম্মাহর খেদমত করতে চাই।