আজ ,

হাজী লাল মিয়ার ইন্তেকালে আরিফ-মুক্তাদির ও মালিকের শোক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
হাজী লাল মিয়ার ইন্তেকালে আরিফ-মুক্তাদির ও মালিকের শোক

সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য মাওলানা সাজ্জাদুর রহমান আনসারীর পিতা হাজী লাল মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক।

 

বৃহস্পতিবার তাঁরা মরহুমের ছেলে সাজ্জাদুর রহমান আনসারীর সঙ্গে ফোনে কথা বলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এর আগে বুধবার (৮ এপ্রিল) ভোরে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে হাজী লাল মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ওইদিন বাদ যোহর মোহাম্মদপুর মাদরাসা মাঠে জানাযার নামাম শেষে হযরত শাহপরাণ রহ. মাজার প্রাঙ্গন গোরস্তানে তাকে দাফন করা হয়।