আজ মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে চেয়ারম্যানের ‘চেয়ার’ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
হবিগঞ্জে চেয়ারম্যানের ‘চেয়ার’ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর নিয়ে বর্তমান চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিআর সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত উপজেলার বড়ইউড়ি গ্রামে এ সংঘর্ষ হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে তিনিসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিআর সেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন আওয়ামী লীগ নেতা। ফলে ২০২৪ সালের ৫ আগস্টের পর আন্দোলন চলাকালে একাধিক হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। এরপর তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে ইউপি সদস্য কফিল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ফরিদ উদ্দিন আদালত থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়েই তিনি উচ্চ আদালতে রিট করে চেয়ারম্যান পদ ফিরিয়ে আনেন। সোমবার তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিতে পরিষদে গেলে তাদের দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়।

এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে গ্রামবাসী বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাল্টাপাল্টি অবস্থান নেন। এসময় উভয়পক্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুর সোয়া ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে পুলিশসহ উল্লিখিত সংখ‍্যক লোক আহত হন। তাদেরকে বানিয়াচং ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০