আজ ,

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ। ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান আনসার সদস্য। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন এ অবস্থায় থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে।