আজ শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হামে প্রাণ কাড়লো মোট ৭৬ শিশুর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
সিলেটে হামে প্রাণ কাড়লো মোট ৭৬ শিশুর

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

শুক্রবার(১৯ জুন) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন, সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় দুই শিশুর মৃত্য হয়। মৃত সাত মাস বয়সী শিশু সায়হান মৌলভীবাজার সদরের বাসিন্দা সজল মিয়ার ছেলে; সে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা গেছে। আর ওসমানী হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশু আহিয়ান সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা উজ্জলের ছেলে।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩২৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০