লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে কটুক্তি করায় সিলেটের দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ।
বুধবার ভোরের দিকে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় আড়াইশ’ নেতাকর্মী দক্ষিণ সুরমার তেতলিস্থ মালেকের বাড়িতে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নেতাকমীরা দাবী করেন, গত ২৭ এপ্রিল রাতে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার উদ্দেশ্যে গালি-গালাজ করেন। এনিয়ে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তারই এক পর্যায়ে দক্ষিণ সুরমার তেতলি গ্রামে বিএনপি নেতা এমএ মালেকের বাড়িতে হামলার এ ঘটনা ঘটেছে।