আজ ,

সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন

বিয়ানীবাজারে পিতার দায়ের কোপে কিশোরী নিহত হয়েছে। নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) জুম’আর নামাজ চলাকালে নিহত রায়কা আক্তার রিয়ার নানার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানার বাড়িতে অবস্থানরত রায়কা আক্তার রিয়া পুকুরে গোসল করতে গেলে তার পিতা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল করিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।