আজ ,

সিলেটে গ্রেফতার ৯৩, আটক ১২০ যান

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
সিলেটে গ্রেফতার ৯৩, আটক ১২০ যান

সিলেট নগরীতে এসএমপি’র নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই পুলিশি অভিযানে গ্রেফতার হচ্ছেন মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধীরা। সোমবার (২৭ এপ্রিল) মহানগর পুলিশের ফেসবুক পেইজে ৯৩ জনকে গ্রেফতার ও ১২০ টি যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, শনিবার রাত ১২টা থেকে (রবিবার দিবাগত) সোমবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। এসময় অপরাধের দায়ে ৯৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ১১, পরোয়ানাভুক্ত আসামি ৬ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১, সন্দেহভাজন ১২, মহানগর পুলিশ আইনে ৫১, ছিনতাইকারী ১ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে শুত্রুবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১২০টি যানবাহনের মধ্যে ৫৪টির বিরুদ্ধে মামলা এবং ৬৬টিকে আটক করা হয়েছে।

মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ৭টি প্রাইভেটকার, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২৫টি মোটরসাইকেল ও ৫টি অন্যান্য যানবাহন। আর আটক যানবাহনের মধ্যে ১টি বাস, ১টি ট্রাক , ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৮টি মোটরসাইকেল ও ৪টি অন্যান্য যানবাহন রয়েছে।

গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানোর কথা তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,
জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।