‘দ্বীন ইসলাম ও মানবতার কল্যাণে’ দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদ নারিকেল তলা, জগন্নাথপুর এর উদ্যোগে ৫৩ নং নারিকেল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর দাওয়াতুল ইসলাম ঐক্য পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ও সদস্যদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই আল-হাদী’র ব্যবস্থানায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সংগঠন ও হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর এই প্রয়াস অব্যাহত থাকবে বলে স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন।