আজ ,

লিফট ছিঁড়ে সৌদিতে গোয়াইনঘাটের শাহীনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ
লিফট ছিঁড়ে সৌদিতে গোয়াইনঘাটের শাহীনের মৃত্যু

নিহত শাহীন আহমদ (পনীর)

লিফটে ছিঁড়ে সৌদিআরবের দাম্মামে সিলেটের গোয়াইনঘাটের শাহীন আহমদ নামের যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শাহীন আহমদ (পনীর) উপজেলার পূর্ব জাফলংয়ের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নবম খন্ড গ্রামের আশরাফ খানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন খাঁন আড়াই বছর ধরে সৌদি আরবে বাস করতেন। সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতের বাবা আশরাফ খাঁন জানান, বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরের শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনে কাজ করছিলেন। কাজ করার সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিড়ে শাহীনের ওপর পড়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।