আজ ,

যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন বালাগঞ্জের আব্দুস সালাম

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৫:০৯ অপরাহ্ণ
যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন বালাগঞ্জের আব্দুস সালাম

যুক্তরাজ্যে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সিলেটের বালাগঞ্জের আব্দুস সালাম।

গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে রয়েল লন্ডন হসপিটালে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কণ্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজ পুর গ্রামের হাজী আব্দুল খালিকের ছেলে।

প্রায় এক মাস আগে তিনির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে এবং বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুর সংবাদে সেখানকার বাঙ্গালিদের মধ্যে নেমে আসে শোকের ছয়া। বাঙালি কমিউনিটি নেতারা তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।

বাঙালি কমিউনিটিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার সক্রিয়তা এবং স্বদেশের উন্নয়নে গঠিত বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিস্টায় প্রসংসনীয় ভূমিকার সৃতিচারণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি গহরপুর এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট ইউ কে, গহর পুর মাদ্রাসা উন্নয়ন সমিতির প্রতিস্টাতা সদস্য ছিলেন এ ছাড়া তিনি একজন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।