আজ ,

মৌলভীবাজারে আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্য আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
মৌলভীবাজারে আন্ত:জেলা ডাকাতদলের ৫ সদস্য আটক

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশ।

এ সময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ধৃত দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।

এদিকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পৃথক অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার পূর্ব সৈয়ারপুর গ্রামের মোঃ কাউছার মিয়া (৩২), একই থানার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩২), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলের পাড় গ্রামের মোঃ সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সতিজিরগ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮) কে আটক করে পুলিশ।

অভিযানে ডাকাতদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮) জব্দসহ ডা*কাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রঙের প্লাস্টিকের বাটসহ কাটার, স্টিলের তৈরি সুইস গিয়ার ছু*রি, রা/মদা এবং একটি লোহার ছোরা উদ্ধার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মোঃ কাউছার মিয়ার বিরুদ্ধে ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি এবং মোঃ সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা বিচারাধীন।

কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে পুলিশ সুপার, মৌলভীবাজার-এর নির্দেশনায় এই অভিযান অব্যাহত থাকবে।