আজ মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন নির্ধারণ

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) নিয়োগ পেতেন। সে অনুযায়ী মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে মূল বেতন বাড়ল।

সম্প্রতি অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল।

চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২,৫৪০ টাকা নির্ধারণ করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে:
১. মূল বেতন নির্ধারিত। কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না।
২. বিধি অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
৩. পেনশন, আনুতোষিক ও ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।

অর্থ বিভাগ জানিয়েছে, এই মূল বেতন শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রীর এপিএস ও উপমন্ত্রীর পিএসদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০