আজ ,

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

[wpdevart_like_box profile_id=”https://m.facebook.com/sylheterbarta24/” stream=”hide” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মির্জা ফখরুল ইসলামের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্জিত জ্ঞান দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

তাঁরা বলেন, মহামান্য রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। এ পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।

সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম তাঁর সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের সর্বোচ্চ সদ্ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থা ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

তাঁরা আরও বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে সাংবাদিক সমাজ। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্যের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।