আজ ,

নগরীর ৩৫টি এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ
নগরীর ৩৫টি এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

বুধবার সিলেট নগরীর প্রায় ৩৫টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরী সংস্কার, সংরক্ষন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ এলাকা, কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা, বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগীতা চেয়েছেন।