আজ শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের অর্থনীতিকে ধ্বংস করে আওয়ামীলীগ পালিয়েছে: গয়েশ্বর রায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
দেশের অর্থনীতিকে ধ্বংস করে আওয়ামীলীগ পালিয়েছে: গয়েশ্বর রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং পরিবর্তনের সুযোগ যদি না থাকে তবে অনেক রাজনৈতিক দূর্ঘটনার সৃষ্টি হয়ে থাকে। একটা সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার এবং রাজনীতিবিদরা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

কেনো না মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায়। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে রক্ত দিতে হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই সফলতাকে রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ।

স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে। দেশের মানুষকে ধর্য ধারনের আহবান জানিয়ে তিনি বলেন আমরা জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই, যদি প্রতিশ্রুতি ভঙ্গ করি তাহলে আগামী দিনে জনগণ আমাদেরকেও বিতাড়িত করবে। এই জনপদের মানুষের সাথে সম্পর্ক স্হাপনের লক্ষে জৈন্তাপুর উপজেলা সদরে বস্ত্র বিতান চন্দ্র বিন্দুর শাখা চালু করায় তিনি মালিক পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

গয়েশ্বর চন্দ্র রায় এমপি ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে জনপ্রিয় বস্ত্র বিতান চন্দ্র বিন্দুর লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও চন্দ্র বিন্দু জৈন্তাপুর শাখার ব্যবস্হাপক খন্দকার হেলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, প্রবীন শিক্ষক প্রদীপ লানং, সিরাজুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সিলেট জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আবুল হাসিম, জৈন্তাপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সুহেল, ব্যবসায়ী মাহবুবুর রহমান, আব্দুর রহমান রিপন, নিয়াজ রহমান, আজিজুর রহমান প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০