তথ্য সার্চ করুন

আজ ,

  • প্রচ্ছদ
  • সিলেট
    সিলেটসুনামগঞ্জহবিগঞ্জমৌলভীবাজার
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
    বিশ্বকাপ ফুটবল
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    সম্পাদকীয়লাইফ স্টাইলচাকরির খবরনাগরিক সংবাদঅপরাধবার্তা ভিডিও গ্যালারিবার্তা ফটো গ্যালারি
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • খেলাধুলা
  • সারাদেশ
  • বিনোদন
  • ক্যাম্পাস
  • প্রবাস
  • প্রযুক্তি
  • ইসলাম
  • গণমাধ্যম
  • আইন-আদালত
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
শিরোনাম
  • দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা
  • মানুষের আস্থা অর্জন করুন, চিকিৎসকদের প্রধানমন্ত্রী
  • মাজারের দানবাক্সে দম্পত্তির চিঠি: ‘হে আল্লাহ আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দাও’
  • জগন্নাথপুরে পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
  • পানি কমেছে সুরমা-কুশিয়ারায়, বেড়েছে সারি-গোয়াইনের
  • গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
  • মাজারের দানবাক্সে পাওয়া গেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি
  • এবার শাহজালাল রহ. মাজারের দানবাক্সে মিলল ৫ বস্তা টাকা
  • টিলাগড়ে ড্রেন থেকে নারীর লাশ উদ্ধার
  • সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন
  • হবিগঞ্জে আকস্মিক বন্যায়পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ
  • বন্যায় নিজঘরে পানিবন্দী হয়ে মারা গেলেন বৃদ্ধ
  • ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল যে অঞ্চলের বাসিন্দারা!
  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
  • শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাঁচ জেলায়
  • জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
  • আবারও গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে
  • মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স
  • সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
  • দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহবান ছাত্র জমিয়তের
  • প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো দখলকারীরা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী
  • ইরানের মুহুর্মুহু মার্কিন হামলা, নিহত ১৪
  • কোম্পানীগঞ্জে বিএসএফের ‘পুশ ইন’র চেষ্টা প্রতিহত করলো বিজিবি
  • সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধ.র্ষ.ণ: সিলেট থেকে করম আলী গ্রে/ফতার
  • সিলেটে প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র
  • টানা বৃষ্টিতে গোলাপগঞ্জে টিলাধস, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
  • বিপৎসীমা ছাড়িয়ে সিলেটের ছয় নদীর পানি
  • ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
  • পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

  1. ➤ শীর্ষ খবর ➤
  2. দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা

দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা

28
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ণ
দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা
হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স থেকে দ্বিতীয় দফায় গণনা করে ৪৭ লাখ ১০ হাজার `১৫৩ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রুপা এবং স্বর্ণ সদৃশ ধাতব বস্তু। প্রথমবারের গণনার মাত্র ১৯ দিন পর শনিবার (১১ জুলাই) দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে এই অর্থ গণনা করা হয়।

শনিবার বিকেলে গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী গণনার ফল ঘোষণা করেন।

গণনা শেষে সংশ্লিষ্ট কমিটির অফিশিয়াল হিসাবপত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দানবাক্সে প্রাপ্ত বিদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৩৫ সৌদি রিয়াল; ২ হাজার ৫৩২ ভারতীয় রুপী; ৫৪ (৫৪.২) দিরহাম; ওমানের ১ দিনার ৪৫০ পয়সা; ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া; ২০ ইউএস ডলার; ২০ হংকং ডলার; ২০ ইউরো; ১০ সিঙ্গাপুরী ডলার; ২২ কাতার রিয়াল; ৬ মালয়েশিয়ান রিংগিত; ৬০ পাকিস্তানি রুপী পাওয়া যায়।

নগদ টাকা ও বিদেশি মুদ্রার পাশাপাশি দানবাক্স থেকে মূল্যবান অলংকার ও ধাতু পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে: সোনা ৯ গ্রাম; স্বর্ণসদৃশ বস্তু ১০ গ্রাম এবং রূপা পাওয়া যায় ৩৯.৪ গ্রাম।

সর্বশেষ গণনার দিন থেকে গতকাল পর্যন্ত মাজারে ভক্তদের দান করা গবাদি পশুর হিসাবও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এতে দেখা যায় একটি গরু যা লঙ্গরখানায় রান্না করে মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া মোট ৬৫টি ছাগল পাওয়া যায়। এর মধ্যে ৪০টি ছাগল লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে এবং অবশিষ্ট ২৫টি ছাগল ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার দুপুরে মাজারের তিনটি ডেগ ও ছোট-বড় ৫টি দানবাক্স খোলা হয়। পরে ডেগ ও দানবাক্স থেকে টাকা সংগ্রহ করার পর পরই শুরু হয় গণনা।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নবগঠিত মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এই অর্থ গণনা শুরু হয়। গণনা কাজে সহায়তা করছেন মাজার সংলগ্ন মাদরাসার প্রায় ৫০ জন শিক্ষার্থী। বিপুল এই অর্থ দ্রুত ও নির্ভুলভাবে গণনার জন্য এবার চারটি মেশিন ব্যবহার করা হয়।

হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা করা হলো।

এর আগে গত ২২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতেৃত্বে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়। সে সময় গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে টাকাগুলো সোনালী ব্যাংকে খোলা একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

১২ জুন তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম শাহজালালের মাজার পরিদর্শনে যান। এরপর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে ১৮ জুন নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি ডেক সিলগালা করা হয়েছিল।

প্রথমবার দানবাক্স খোলার পর জেলা প্রশাসকের এই উদ্যোগ নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। পরবর্তীকালে ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে সরকার। এই কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক কাঠামোর জন্য আধুনিক সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।

খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেটের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মতোয়াল্লি পরিবারের দুই সদস্য, মাজার মাদরাসা ও মসজিদের দুই প্রতিনিধি। এই কমিটির সচিবের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক।

এদিকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে সব ধরনের দানের পৃথক হিসাব সংরক্ষণ করা হবে।

তিনি জানান, ‘শুধু টাকার হিসাব রাখলে হবে না। কতটি গরু, কতটি ছাগল কিংবা অন্য কোনো মূল্যবান সামগ্রী দান করা হয়েছে, সেগুলোরও পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করা হবে। সব ধরনের দানকে একটি সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনা হবে।’
আব্দুল কাইয়ুম চৌধুরীর মতে, প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করাই স্বচ্ছতার জন্য উপযুক্ত।

তিনি জানান, ‘যেহেতু আমরা এই প্রক্রিয়াটি শুরু করেছি, তাই আগামী বৃহস্পতিবারের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভবিষ্যতে দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে, নাকি কমিটির মাধ্যমে হবে- সেই সিদ্ধান্ত সভাতেই নেওয়া হবে।’

এই ক্যাটাগরির আরও খবর

দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা

মাজারের দানবাক্সে দম্পত্তির চিঠি: ‘হে আল্লাহ আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দাও’

পানি কমেছে সুরমা-কুশিয়ারায়, বেড়েছে সারি-গোয়াইনের

গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

এবার শাহজালাল রহ. মাজারের দানবাক্সে মিলল ৫ বস্তা টাকা

টিলাগড়ে ড্রেন থেকে নারীর লাশ উদ্ধার

সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন

হবিগঞ্জে আকস্মিক বন্যায়পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি

আবারও গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহবান ছাত্র জমিয়তের

প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো দখলকারীরা

কোম্পানীগঞ্জে বিএসএফের ‘পুশ ইন’র চেষ্টা প্রতিহত করলো বিজিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১

দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা

২

মানুষের আস্থা অর্জন করুন, চিকিৎসকদের প্রধানমন্ত্রী

৩

মাজারের দানবাক্সে দম্পত্তির চিঠি: ‘হে আল্লাহ আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দাও’

৪

জগন্নাথপুরে পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

৫

পানি কমেছে সুরমা-কুশিয়ারায়, বেড়েছে সারি-গোয়াইনের

৬

গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

৭

মাজারের দানবাক্সে পাওয়া গেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি

৮

এবার শাহজালাল রহ. মাজারের দানবাক্সে মিলল ৫ বস্তা টাকা

৯

টিলাগড়ে ড্রেন থেকে নারীর লাশ উদ্ধার

১০

সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন

১১

হবিগঞ্জে আকস্মিক বন্যায়পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

১২

বন্যায় নিজঘরে পানিবন্দী হয়ে মারা গেলেন বৃদ্ধ

১৩

৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল যে অঞ্চলের বাসিন্দারা!

১৪

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৫

শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাঁচ জেলায়

১

জীবিকার জন্য হযরত মুসা আ. যে দোয়া পড়েছিলেন

২

পাল্টে যেতে পারে সিলেটের ছয় আসনে হিসাব-নিকাশ

৩

টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসরের ঘোষণা

৪

পাঠানটুলা থেকে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিদেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার

৫

সিলেটে নবজাতকের মাথা কেটে ফেললেন ডা. আব্দুস সবুর

৬

জগন্নাথপুরে অপ্রতিরোধ্য কিশোর গ্যাং, হামলায় আহত ৪

৭

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বজয় করেন হাফেজ ক্বারী আব্দুল হক

৮

সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে দুই অস্ত্র ব্যবসায়ী আটক

৯

কাতার সোজা করার কথা কে বলবেন? প্রচলিত ভুলের সংশোধন জরুরী

১০

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

১১

হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের প্রাণহানী

১২

সৌদি আরবে সংবর্ধিত হলেন জামিল ও পলাশ

১৩

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিল আইকন ফাউন্ডেশন

১৪

সিলেটে জয়ের হাওয়া লেগেছে জমিয়তের চার প্রার্থীর খেজুরগাছে

১৫

লক্ষণহীন রোগ: ‘নীরব ঘাতক’

শিরোনাম
  • দরগার মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা
  • মানুষের আস্থা অর্জন করুন, চিকিৎসকদের প্রধানমন্ত্রী
  • মাজারের দানবাক্সে দম্পত্তির চিঠি: ‘হে আল্লাহ আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দাও’
  • জগন্নাথপুরে পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
  • পানি কমেছে সুরমা-কুশিয়ারায়, বেড়েছে সারি-গোয়াইনের
  • গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
  • মাজারের দানবাক্সে পাওয়া গেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি
  • এবার শাহজালাল রহ. মাজারের দানবাক্সে মিলল ৫ বস্তা টাকা
  • টিলাগড়ে ড্রেন থেকে নারীর লাশ উদ্ধার
  • সিলেটে পিতার হাতে মেয়ে খু/ন
  • হবিগঞ্জে আকস্মিক বন্যায়পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ
  • বন্যায় নিজঘরে পানিবন্দী হয়ে মারা গেলেন বৃদ্ধ
  • ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল যে অঞ্চলের বাসিন্দারা!
  • ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
  • শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাঁচ জেলায়
  • জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
  • আবারও গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে
  • মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স
  • সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
  • দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহবান ছাত্র জমিয়তের
  • প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো দখলকারীরা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী
  • ইরানের মুহুর্মুহু মার্কিন হামলা, নিহত ১৪
  • কোম্পানীগঞ্জে বিএসএফের ‘পুশ ইন’র চেষ্টা প্রতিহত করলো বিজিবি
  • সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধ.র্ষ.ণ: সিলেট থেকে করম আলী গ্রে/ফতার
  • সিলেটে প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র
  • টানা বৃষ্টিতে গোলাপগঞ্জে টিলাধস, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
  • বিপৎসীমা ছাড়িয়ে সিলেটের ছয় নদীর পানি
  • ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট
  • পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশক :
মোঃ আব্দুর রহমান
সম্পাদক :
আতিকুর রহমান নগরী 
উপদেষ্টা মণ্ডলী :
মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

অফিস: রহমানিয়া হাউস(৩য় তলা)শিবগঞ্জ পয়েন্ট,সিলেট।
যোগাযোগ: +৮৮০১৩১৩-৬৩৮৪১৪ (হোয়াটসঅ্যাপ)

ইমেইল: sylheterbarta24.com@gmail.com, info@sylheterbarta24.com

About Us - Privacy Policy- Contact Us- Our Family

সকল স্বত্ব সিলেটের বার্তা কর্তৃক সংরক্ষিত। কপিরাইট © 2019-2026 sylheterbarta24.com 

Design & Developed by positiveit.us