আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অধ্যাপক মকসুদ আলীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অধ্যাপক মকসুদ আলীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মকসুদ আলীর রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বাদ এশা নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতীম আলী মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

বৃহত্তর শিবগঞ্জ ও টিলাগড় এলাকাবাসীর উদ্যোগে এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা মরহুম অধ্যাপক মকসুদ আলীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনীতিক। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব। বিশেষ করে বিএনপির কঠিন সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি নেতাকর্মীদের ছায়ার মতো আগলে রেখে অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রাম এবং দেশপ্রেম সিলেটে বিএনপি পরিবার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়। পরবর্তীতে বিশেষ মোনাজাতে অধ্যাপক মকসুদ আলীর মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া এবং ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে তিনি যাতে রাষ্ট্রের সুমহান দায়িত্ব সূচারুভাবে পালন করতে পারেন, এ জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে দোয়া করা হয়।

এছাড়া ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মানুষের সুরক্ষা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামালের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান পাঠোয়ারী রিপন, সিলেট শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন মুছা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ এবং সাবেক জেলা বিএনপি নেতা সারোয়ার আহমদ।

আরও উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট’র নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি নেতা আবদুল হান্নান, মামুন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দিপক রায়, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি অর্পণ ঘোষ, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদ, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, জেলা যুবদলের সদস্য কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, আবদুল আলীম রাজু, দেওয়ান কামরান, ইমাম উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, সিলেট জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, শহিদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহিদুল হক, জাসাস নেতা মুহিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু ইয়ামিন চৌধুরী, সহ সভাপতি রনি আহমদ, মনিরুজ্জামান মিজান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন এনাম, শহিদ ওয়াসিম ব্রিগেড মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ফয়ছল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক আবিদুর রহমান, মিলাদ আহমদ প্রমুখ।

এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বেচ্ছাসেক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সৈয়দ হাতিম আলী জামে মসজিদ কমিটির সভাপতি কামাল আহমদ, শিবগঞ্জের বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া, শাহীন আহমদ, মো. মকসুদ আহমদ জাহাঙ্গীর, নাজিম উদ্দিন প্রমুখ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০