আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ৯ বস্তা চালসহ দুই চাল চোরকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২০, ০৪:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৯ বস্তা চালসহ দুই চাল চোরকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে ৯ বস্তা সরকারি চালসহ দুই চাল চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আব্দুল হেকিম নোবেল(৩৮) ৯ বস্তা চাল পেকুর বাজারের ব্যবসায়ী সুহেল আহমেদ(৩১)।

আজ মঙ্গলবার দুপুরে জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ১০ টাকা মূল্যের চালের ডিলার ডুলিপাড়ার আব্দুর রকিবের সহযোগিতায় তার সহযোগী আব্দুল হেকিম নোবেল(৩৮) ৯ বস্তা চাল পেকুর বাজারের ব্যবসায়ী সুহেল আহমেদ(৩১) ও শামীম মিয়ার কাছে বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুহেল আহমদের দোকান থেকে ২ বস্তা ও শামীম মিয়ার বাড়ি থেকে ৭ বস্তা ৩০ কেজি ওজনের সরকারী চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং নোবেল ও সুহেল নামে ২ জনকে আটক করে। শামিমকে আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেনে কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভূঁইয়া। তিনি আরও বলেন এবিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১