গ্রামবাংলার ঐতিহ্যবাহী চড়ূইভাতি উৎসবের মধ্যদিয়ে সিলেটের ওসমানীনগরে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন বন্ধুমহল ও সুধিজনরা।
আজ শুক্রবার (০১ জানুয়ারি) উপজেলার উমরপুর ইউনিয়নের বানাইয়া হাওরে এই চড়ূইভাতি উৎসবের আয়োজন করা হয়।
চড়ুঁইভাতির খাবারে মাছ, মাংশসহ অনেক রকম ভর্তা তৈরী করা হয়। উৎসবে বন্ধু মহলের এ্যাডভোকেট অসীম দাশ, সাংবাদিক আব্দুল মতিন, শিক্ষক ও সাংবাদিক আনোয়ার হোসেন আনা, ব্যবসায়ী পংকী মিয়া, জয়নুল আবেদীন শিপু, শিক্ষক মনুজ দাশ পুরকায়স্থ, ব্যবসায়ী জুয়েল আলী, নিজাম উদ্দিন, শামীম মিয়া, অজিত দেব, রিপন মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার বন্ধুরা স্বপরিবারে অংশ নেন। দিন ব্যাপী এই উৎসবে নারী ও শিশুদের জন্য প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়।