ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ রমজান) নগরীর শিবগঞ্জ সোনাপাড়াস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি হাফেজ শায়খুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সিয়াম আহমেদ।
সাধারণ সম্পাদক মীর আইনুল হক ও আব্দুল্লাহ আল-মামুন যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত শাহপরান থানার সিনিয়র সহসভাপতি হাফিজ মাশহুদুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সাবেক সহ প্রচার সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান নগরী, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহপরান থানা পশ্চিম এর সভাপতি নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,
২১ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মারুফ, ২০ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসাইন, ২৪ নং ওয়ার্ডের সহসভাপতি মাহমুদুল হাসান, ২১ নং ওয়ার্ডে অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহিন প্রমুখ।