রাওজাতুল ইসলাম চাক্তা মাদরাসা, দরবস্ত, জৈন্তাপুরের উদ্যোগে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ক্বাসেমী বলেন, রমজান হচ্ছে সিয়াম সাধনা ও তাকওয়া অর্জনের মাস। রমজান হচ্ছে কল্যাণ ও বরকতের মাস।
মুসলিম মিল্লাতের জন্য রহমতস্বরুপ এই মাসটি আত্মগঠন,নৈতিক উন্নতি,চারিত্রিক দৃঢ়তা,পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক সুবর্ণ সুযোগ।
তিনি বলেন, এই মাসের শিক্ষা নিয়ে আমাদেরকে ব্যক্তিগত জীবনে,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে।
উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, চাক্তা মাদরাসায় রামজানিয়া ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে আপনারা কোরআন প্রশিক্ষণ নিচ্ছেন। কোরআনের চর্চা করছেন। আপনারা উত্তম মানুষ। সেরা মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, রাওজাতুল ইসলাম চাক্তা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম মাসউদ আজহার, কারী মাওলানা কবির আহমদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ, হাফিজ, তুফায়েল আহমদ, ক্বারী সুলাইমান, ক্বারী নুমান আহমদ, মনির উদ্দিন, জনাব,আব্দুল জলিল প্রমুখ।