আজ শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হৃদরোগ থেকে বাচঁতে যেসব পরামর্শ মানতে হবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ণ
হৃদরোগ থেকে বাচঁতে যেসব পরামর্শ মানতে হবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় ১৮ মিলিয়নেরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৫০ হাজারের কাছাকাছি মানুষ হৃদরোগের কারনে মৃত্যু বরন করে।

এটি সব রোগের মধ্যে প্রধান কারন।বাংলাদেশেও প্রতিদিন হৃদরোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সেই হিসেবে সিলেটের হৃদরোগীর সংখ্যাও আশংকা জনকভাবে বাড়ছে। শুধুমাত্র ওসমানি হাসপাতালে প্রতিদিন গড় ৩৫ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণের লক্ষ্যে ভর্তি হচ্ছেন। তবে এখনও সচেতনার বৃদ্ধির মাধ্যমে এ রোগে  আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে হৃদরোগ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। বিশেষজ্ঞরা মনে করেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ  বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.আদিল সবাই আরো বেশি করে সচেতন হওয়ার আহবান জানান।
তিনি বলেন ,বেশিরভাগ মানুষের অসচেতনার কারনে মানুষ এই রোগের ঝুঁকিতে পড়ে এবং মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। হার্টেও প্রতি সচেতনতা বাড়াতে তিনি স্বাস্থকর খাবার নির্বাচনের গুরুত্ব আরোপ করেন। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। এছাড়াও নিম্মোক্ত পরামর্শ মেনে চলার আহবান করেন।

পরামর্শ সমূহ

*        তেল ও চর্র্বিযুক্ত খাবার পরিহারের পাশাপাশি চিনি ও লবনের ব্যবহার করার পরামর্শ দেন।
*        মানসিক চাপ কমানোর পাশাপাশি নিয়মিত ঘুমের যত্ন নেওয়া।
*        নিয়মিত শরীর চেকআপ করানো।
*        ওক্ত চাপ পরীক্ষা করা।
*        ওজন মাপানো ।
*        রক্তে শর্করা ও কোলেস্টরাল নিয়মিত পরীক্ষা করানো।
*        ধুমপান ও তামাক পরিহার করা।
*        নিয়মিত ব্যায়াম করা।
*        উত্তেজিত না হওয়া।
*        সবুজ ফলমূল ও শাকসবজি খাওয়া পরিমান বৃদ্ধি করা।
যেসব বিষয়ে অবহেলা না করা-
*        হঠাৎ বুকে ব্যাথা ।
*        প্রচন্ড শ্বাস কষ্ট।
*        মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া।

*        অস্বাভাবিক হৃদস্পন্দন

আজ বিশ্ব হৃদরোগ দিবস। প্রতিদিন বিশ্বে হৃদরোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারের প্রতিপাদ্য ”বিড়ম্বনা এড়িয়ে যাবেন না”। হৃদরোগের আঘাত থেকে মানুষ কে সচেতন করতে ১৯৭৮ সালে দ্যা ওয়াল্ড হার্ট ফাউন্ডেশন সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়।

সেই লক্ষ্যে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর সারা বিশ্বে এই দিবসটি  নানান কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে থাকে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে এই দিবসকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সচেতনতা বৃদ্ধি ও সিলেটের হাসপাতালে প্রদত্ত চিকিৎসা নিয়ে শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১