সিলেটের বার্তা ডেস্ক:: সম্প্রতিকালের বন্যায় বাড়িঘরের ক্ষতি হয়েছে সিলেটের অনেক উপজেলার অসংখ্য অসহায়দের। নদীর ভাঙনে বাড়িঘর হারিয়ে বিপর্যস্ত হয়েছেন অনেকে।
সাথে আছে সিলেটের বিভিন্ন উপজেলার নদী-খাল, ছড়ার তীরে বসবাসকারী বেঁদে সম্প্রদায়ের মানুষজন।
উন্নতমানের পলিথিন না থাকায় ঝড়ের কবলে উড়ে যায় তাদের মাথার উপরে ত্রিপল। এসব অসহায়দের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থা করেছে টেকসই, মজবুত তাবুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট সদর উপজেলার বেঁদে পল্লী, পীরেরচকে ও বুধবার (১১ নভেম্বর) ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ের বিভিন্ন গ্রামের তাবু বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল বলেন-আর্তমানবতার সেবার জন্যই রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠা। দুর্যোগ-দুর্বিপাকে, বন্যায় কিংবা যে কোনো কঠিন সময়ে সমাজের অবহেলিত, ছিন্নমূল মানুষের পাশে সবসময় থাকে রেড ক্রিসেন্ট।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য সাইফুর রহমান খোকন, সিলেটই ইউনিটের উপ পরিচালক আবদুস সালাম, প্রশিক্ষণ ও সহ শিক্ষা কার্যক্রমের সমন্বয়ক নাজিম উদ্দিন, আজীবন সদস্য আহমেদ মানিক, ওলিউর রহমান ফরিদ প্রমুখ।
সিলেটের সদর, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ১৪০টি পরিবারের মাঝে বিতরণ করা হবে এই তাবু।