সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট নগরীতে অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে সিলেট ইয়াং ষ্টার।
বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ সামসুদ্দিন হাসপাতাল (করোনা হাসপাতাল) এর সামনে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইয়াং ষ্টারের সভাপতি কন্ঠ শিল্পী সৌরভ সোহেল, সাধারন সম্পাদক রাসেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, সাফায়েত আহমদ খান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইয়াং ষ্টারে আর্থিক সহযোগিতায় সিলেট ইয়াং ষ্টারের তত্বাবধায়নে গরীব, দুঃখী, দিনমজুর ও শ্রমজীবী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।