সিলেটের বার্তা ২৪.কমের পাঠকদের সংগঠন সিলেটের বার্তা পাঠক ফোরামের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (০৬ আগস্ট) রাত সোয়া ১০টায় পাঠক ফোরাম সভাপতি মো. আব্দুর রব সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফজল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুরআন তেলাওয়াত করেন বার্তা পাঠক ফোরামের সদস্য হাফেজ আবদুল আলিম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন-সিলেটের বার্তা ২৪.কমের সম্পাদক আতিকুর রহমান নগরী।
সভায় সিলেটের বার্তার অগ্রগতি এবং সর্বমহলের পাঠকদের হৃদয় ছুঁয়ে যেতে পাঠক ফোরামের সদস্য বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন সদস্যরা।
ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সংগঠনের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজাদ উদ্দিন, সদস্য মো. ফখরুদ্দিন আহমদ ফাহাদ, মো. ফয়েজ আহমদ, মো. শামিম আহমেদ প্রমুখ।