সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বার্তা ২৪.কমের সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুর রহমান জামিল ও বার্তা পাঠক ফোরামের সভাপতি আব্দুর রব সায়েম এর মমতাময়ী মা দিলারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাঠক ফোরামের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় পাঠক ফোরামের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এ এস এম আরিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো: আজাদ উদ্দিন মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমা দিলারা বেগম আজ মঙ্গলবার (২০জুন) বেলা ১টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।