আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লাশ গোসলের পদ্ধতি শিখছেন যুক্তরাজ্যের নারীরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২, ০৩:০৭ অপরাহ্ণ
লাশ গোসলের পদ্ধতি শিখছেন যুক্তরাজ্যের নারীরা

নারীদের জন্য মরদেহ গোসল ও কাফন বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করে লন্ডনভিত্তিক সমাজসেবামূলক সংস্থা সাপোর্টিং হিউম্যানিটি। ছবি : সংগৃহীত

করোনাকালের আগে মরদেহ গোসল ও কাফনের পুরো প্রক্রিয়ার সম্পন্ন করতেন প্রবীণ বয়সী নারী-পুরুষরা। কিন্তু তাদের করোনা ঝুঁকি বাড়লে অভিজ্ঞ লোকের সংকট দেখা দেয় যুক্তরাজ্যে।

এরপর দেশটিতে ইসলামী পদ্ধতিতে মরদেহ গোসল ও দাফন প্রক্রিয়া শেখার আগ্রহ বেড়েছে বহুগুণ। তরুণদের তা শেখাতে নতুনকরে কর্মশালা শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সমাজসেবামূলক সংস্থা সাপোর্টিং হিউম্যানিটি।

 

গত ফেব্রুয়ারি থেকে গোসল বিষয়ক ওয়ার্কশপ শুরু করেছে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক সংস্থাটি। এরপর থেকে এ বিষয়ে আগ্রহ বাড়তে থাকে ব্রিটেনের মুসলিম কমিউনিটি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।

kalerkantho
আরব নিউজকে দেওয়া এক বিবৃতিতে সাপোর্টিং হিউম্যানিটি এর ট্রাস্টি সুমাইয়া খুদা বলেন, ‘গত কয়েক মাস ধরে গোসল বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করে আসছে সাপোর্টিং হিউম্যানিটি। ইসলামী পদ্ধতিতে মরদেহের গোসল ও কাফন-দাফনের পদ্ধতি শেখানো হচ্ছে। মূলত লন্ডন ও এর আশাপাশ এলাকার নারীদের জন্য এ ওয়ার্কশপ আয়োজন করা হয়। পরিবার ও বন্ধুবান্ধবের ক্ষেত্রে এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করতে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। ’

ইসলামী শরিয়াহ মতে, মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব দাফনের প্রস্তুতি নেওয়া উচিত। ইসলামী রীতি অনুসারে মরদেহ গোসলের পর একটি পরিষ্কার সুগন্ধিযুক্ত সাদা কাফনে আবৃত করা হয়। মরদেহের চুল আঁচড়ানো হয় এবং নারী হলে বেনী করা হয়। সাধারণত, একজন বিশেষজ্ঞ গাইডের সঙ্গে থাকেন মৃতের আত্মীয়রা।

সুমাইয়া খুদা বলেন, ‘প্রথম দিকে শুধুমাত্র তিনটি ওয়ার্কশপ আয়োজনের ইচ্ছা থাকলেও আগ্রহ বৃদ্ধি পাওয়ায় পুরো ইংল্যান্ডে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব। মানুষ যেন মরদেহের গোসল ও কাফন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। নারী ছাড়াও পুরুষদের জন্যও তা আয়োজন করা হবে। ’ তাছাড়া এ কার্যক্রমের মাধ্যমে অনেকের ভুল ধারণা ভাঙছে এবং সঠিক জ্ঞান লাভ করছেন। ’

দাফন প্রক্রিয়ায় ইসলামী রীতি অনুসরণ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘যেকোনো সম্প্রদায়ের কাউকে দাফনের ক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে। তবে এক্ষেত্রে আমরা ইসলামী দাফন পদ্ধতি অনুসরণ করছি। তাছাড়া সুন্নি ও শিয়া দাফন পদ্ধতিতে সামান্য তারতাম্য থাকলেও সুন্নি পদ্ধতি নিয়ে ওয়ার্কশপটি সাজানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন ওয়ার্কশপ শুরু হবে বলে জানান সুমাইয়া খুদা।

মরদেহ গোসলের ইসলামী পদ্ধতি শিখছেন যুক্তরাজ্যের নারীরা

আগে বয়স্ক নারীরা গোসল ও কাফন প্রক্রিয়ার দায়িত্ব পালন করলেও করোনাকালে তাদের পরিবর্তে তরুণ নারীদের চাহিদা বেড়েছে বলে জানান সাপোর্টিং হিউম্যানিটি এর অপেরশন ও যোগাযোগ বিভাগীয় প্রধান তাহরিম নুর। তিনি বলেন, ‘বয়স্ক নারীদের করোনা ঝুঁকি ছিল অনেক বেশি। কিন্তু এবিষয়ে অভিজ্ঞ তরুণ নারীর সংখ্যা ছিল খুবই কম। তাই তরুণ বয়সী সবার এ পক্রিয়া সম্পর্কে জানা জরুরি। সবাই জানি যে এটি আমাদের ধর্ম ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ প্রক্রিয়াকে খুবই ফলপ্রসু হিবেবে প্রচার সবার কর্তব্য। ’ তাহরিম আরো বলেন, ‘একজন ব্যক্তির গোসল ও কাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার একজন মুসলিমের অন্যতম পরিচয়। কারণ তিনি আল্লাহর সাক্ষাতের জন্য মরদেহকে প্রস্তুত করছেন। আর তা একজন মুসলিমের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ’

করোনাকাল ছাড়াও গত তিন বছরে কয়েক হাজার মরদেহ গোসল প্রক্রিয়ায় অংশ নিয়েছেন গোসল ওয়ার্কশপের প্রধান ফ্যাসিলিটেটর সালমা প্যাটেল। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, মরদেহকে কাফন পরানোর নিয়ম, তাদের চুল ঢেকে রাখা এবং শুরুতে অযু করা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিকগুলো সবার সামনে তুলে ধরেন। গোসলের সময় মরদেহের হাত, মুখ ও পা ছাড়া দেহের কোনো অংশ দেখা যাবে না। গোপনাঙ্গসহ পুরো দেহ পরিষ্কার করতে হবে এবং শুকানো নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সমাজে প্রচলিত অনেক কুসংস্কার ওয়ার্কশপে অংশ নেওয়া সবাইকে সতর্ক করা হয় এবং সঠিক তথ্য তুলে ধরা হয়।

সূত্র : আরব নিউজ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০